ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শিশু স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার চরতারাপুরে প্রতিবেশির বাথরুম থেকে রোমিও নামের ৮ বছরের ৩য় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- তাকে পিটিয়ে হত্যা করে মরদেহ বাথরুমে ফেলে রাখা হয়েছে।


মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সকালে চর তারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মির্জা মশিউর রহমানের বাড়ির বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোমিও বালিয়াডাঙ্গী গ্রামের মাসুদ আলীর ছেলে ও বালিয়াডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করে পরিবারের লোকজন। আজ ভোরে ভোরে প্রতিবেশী মশিউরের বাড়ির বাথরুমে রোমিওর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহতের বড় ভাই রকি হোসেন জানান জানান, তাদের পরিবারের সাথে কারো কোন পূর্বশত্রুতা বা বিরোধ নেই। কারা কেন রোমিওকে হত্যা করেছে সে বিষয়ে কোনো ধারণাই করতে পারছেন না তারা। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তিনি।


বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে সে কিভাবে মারা গেছে।’

ads
ads
ads

Our Facebook Page

↑